প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চালক র্যাবের জলে আটক

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন, গাড়ি চালক শাহজাহান (৬০)। তার পিতার নাম মৃত তদবীর। বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রাড়ীকান্দী গ্রামে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত (৮ সেপ্টেম্বর) ২০২৫ দুপুর ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় মাওয়া টু ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনের উপর একটি গাড়ি পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তেঘরিয়া এলাকার একটি গ্যারেজে কর্মরত সোহাগ ওরফে সামসুল হক (৩০) গুরুতর আহত হন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৮, তারিখ- ১০/০৯/২০২৫, ধারা- ৯৮/১০৫, সড়ক পরিবহন আইন ২০১৮।
মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামি শাহজাহানকে জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।